1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

বরিশালে জাটকা অভিযানে হামলা, আটক ৫

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে অবৈধ জাটকা ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছে মৎস্য অধিদপ্তরের অভিযানিক দলের আনসার সদস্য।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে কালাবদর ও গজারিয়া নদীর মিলনস্থলে এ হামলা হয়। পরে অভিযানিক দল ১৪ মন জাটকাসহ ৫ অবৈধ জাটকা ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় বরিশালের কাজীরহাট থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

আহত আনসার সদস্য হলেন মো. সাইফুল ইসলাম। তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক জাটকা ব্যবসায়ীরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের ফুলচড়ি গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম, চরলতা গ্রামের হাশেম বেপারী ছেলে আবুল কালাম, দড়িরচর খাজুরিয়া গ্রামের মো. নাঈম, একই গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে আজিজুল ইসলাম এবং চরহোগলা গ্রামের কামাল ফরাজীর ছেলে শাহীন ফরাজী।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা রক্ষায় আনসার সদস্যদের নিয়ে টহল দিচ্ছিলো মৎস্য দপ্তরের দল। ভোর ৫টার দিকে দুই নদীর মোহনায় বাখরজা লালবয়া ও মালদ্বীপ চরের মাঝামাঝি এলাকা দিয়ে একটি ট্রলার যাচ্ছিল। এ সময় তাকে থামানোর সংকেত দেয়া হয়। তখন তারা টহল দেয়া দলের উপর হামলা করে। এতে আনসার সদস্য সাইফুল আহত হয়। আহত আনসার সদস্যকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর ১৪টি ড্রামে ভর্তি ১৪ মন জাটকাসহ ৫ ব্যবসায়ীকে আটক করা হয়।

মৎস্য কর্মকর্তা জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করার জন্য কাজীর হাট থানায় অভিযোগ দিয়েছেন।

কাজীরহাট থানার ওসি মিজানুর রহমান জানান, মৎস্য কর্মকর্তার অভিযোগ পেয়েছি। অভিযোগ মামলা হিসেবে রুজু করা হবে। আটকদের ওই মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ