1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে পাবনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশকাল: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলিদের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।

সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার বিক্ষোভ মিছিল বাদ আসর চাপা মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের গুরপট্টি, দিলালপুর, চারতলা মোড়, বীণাবাণী হয়ে শহিদ চত্বরে এসে শেষ হয়।

জেলা জামায়াতের সেক্টেটারি মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, সহ-সেক্রেটারি এস এম সোহেল, পাবনা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, পৌরো আমির মাওলানা আব্দুল লতিফ, জেলা বার সমিতির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, ছাত্র শিবির সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ইসরাইল ন্যাক্কারজনক ভাবে মানুষ হত্যা করে যাচ্ছে, সেটি রিতিমতো মানবতার চরম লংঘন । আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করছে, আমরা বসে থাকতে পারি না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ । এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা সবাইকে ইসরাইলের সব ধরনের পন্য ব্যবহার বর্জনের পরামর্শ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ