1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

কলাপাড়ায় চাচার পায়ের রগ কর্তন করলেন ভাতিজা

  • প্রকাশকাল: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় চাচা আবদুল হাকিমের (৪৫) পায়ের রগ কর্তন করেছে ভাতিজা মো.ফয়সাল শরীফ । এ সময় স্বামীকে রক্ষায় স্ত্রী মোসাঃ শাহিনূর বেগম (৪০) এগিয়ে আসলে তাকেও হামলা করে আহত করা হয়।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত দু’জনকেই প্রথমে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনার পর থেকে ভাতিজা মো.ফয়সাল (৩০) পলাতক রয়েছে। সে স্থানীয় আক্কেলপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মান্নান শরীফের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চৌকিদার মো. আজিজুর রহমান জানান, মেয়েলী কোন ঘটনার সুরাহার জন্য পারিবারিকভাবে তারা আবদুল হাকিমের বাড়ীতে বৈঠকে বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাকে কুপিয়ে জখম করে ভাতিজা।
এদিকে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের জন্য ফয়সালের স্ত্রী শারমিন এবং মাতা আনজুমানাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। যা মূল ঘটনাকে ধামা-চাঁপা দেওয়ার জন্য একটি নাটক সাজানো হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে উল্লেখ করেন এলাকাবাসী।
অপরদিকে, কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে,আহত হাকিমের ডান পায়ের রগ কর্তন সহ তার গলার বুকের দিকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফয়সালের পিতা আবদুল মান্নানকে তার মোবাইল ফোনে কল করলে তিনি নিজেকে অসুস্থ বলে মোবাইল কল কেটে দেন।
তবে মূল অভিযুক্ত মো.ফয়সালকে তার মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিভ করেনি।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ