1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

চৌদ্দগ্রামে ভারতীয় অ্যালকোহলসহ গাড়ি আটক

  • প্রকাশকাল: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সারিয়া চৌধুরীঃ
চৌদ্দগ্রামে উপজেলা পরিষদের সামনে থেকে মাদকসহ ভিআইপি গাড়ি জব্দ, ড্রাইভার আটক। আটককৃত সজিব(২৫) লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের মাংস ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে ও ৭ নং ওয়াড যুবলীগের যুগ্ন-সম্পাদক৷
শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় উপজেলা পরিষদের গেইটের সামনে সন্দেহ হলে ঢাকা মেট্রো গ ৪৩-৯৯৬১ টয়োটা ফিল্ডার গাড়িটি তল্লাসি করার উদ্দেশ্যে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সঙ্গীয় আনসার সদস্য গাড়িটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার ছাড়া অন্যরা তৎক্ষনাৎ পালিয়ে যায় এবং অভিযুক্ত ড্রাইভার সজিব আনসারের উপর দিয়ে চালিয়ে পালানোর চেষ্টা করে।

কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সামনে দাড়ালে গাড়িটি থামাতে বাধ্য হন। গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ বোতল (প্রতিটি ৩৭৫এমএল, ১৮০রূপি/বোতল) ভারতীয় অ্যালকোহল পাওয়া যায়।
পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং মাদক পরিবহন ও আনসার সদস্যের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টার অভিযোগে গাড়িসহ ড্রাইভারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানাকে নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ