1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

ধামরাইয়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খাদে পড়ে যায় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস এতে মির্জা আব্দুল মুঈদ বেগ (৫৮) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরের দিকে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

নিহত মির্জা আব্দুল মুঈদ বেগ (৫৮) তিনি কুষ্টিয়ার মিরপুর থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত বলে জানিয়েছে পুলিশ। স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।

দূর্ঘটনায় নিহত আব্দুল মুঈদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আজ ভোর ৪ টা ৪২ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এসময় বাসের সামনের দিকের সিটে থাকা মির্জা আব্দুল মুঈদ ঘটনাস্থলেই মারা যান, আহত হন তার স্ত্রীসহ আরও ৫ জন। তাদের মধ্যে ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ভোরে বাসটি ঢাকার যাওয়ার পথে সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, এছাড়া আহত হন আরও ৫ থেকে ৬ জন। তার মধ্যে ৪ জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ