1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

জামালপুরে ব্রহ্মপুত্র নদের বালিঘাটে ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি স্থানীয়দের

  • প্রকাশকাল: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

মো: শামীম হোসেন, স্টাফ রিপোর্টার।
জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে পুরাতন ব্রহ্মপুত্র নদের বালিঘাট থেকে ইজারার নামে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমাদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,এডভোকেট মোতাকাব্বীর হোসেন রুবেল, শ্রমিক নেতা হান্নান শেখ, আনোয়ার হোসাইন, যুবদল নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদ ও ছাত্রদলনেতা রাজন।

বক্তারা বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের ১২টি বালিঘাট থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা ফ্যাসিস আওয়ামী লীগ নেতার যোগসাজশে ইজারার নামে চাঁদাবাজি করছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বালিঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজমুল হাসান সোহেলের নেতৃত্বে জেলা বিএনপির সদস্য শামীম মাস্টার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক বাবুল, কোষাধ্যক্ষ রুবেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক সুমন সহ ৩০/৪০ জন চিহ্নিত সন্ত্রাসীরা এলাকাবাসীর ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হন।

ইজারার নামে উত্তোলিত ৩৫ লাখ টাকা অভিযুক্তরা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী৷ ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাজমুল হাসান সোহেল সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনে এলাকাবাসীর করা অভিযোগ সঠিক না। তিনি বলেন, বালিঘাটে উত্তোলিত টাকার ৫০% ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি বাহার উদ্দিন এবং বাকি ৫০% বিএনপির নেতা-কর্মীর মাঝে বন্টন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ৩৫ লাখ টাকার কথা বলা হলেও স্বেচ্ছাসেবক দলের এই নেতা ২৫ লাখ টাকা বন্টনের কথা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ