1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণ অভিযোগ ও মানববন্ধন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষেরূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​ গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন

কমলাপুরে যাত্রী বেড়েছে, ট্রেন ছাড়ছে সময়মতো

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে গত সোমবার থেকে।

আজ বৃহস্পতিবার ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন, তারা আজ বৃহস্পতিবার ট্রেনে যাত্রা করছেন।

এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার এবং মেইল ট্রেনও চলাচল করছে।

গত কয়েক দিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ যাত্রী বেড়েছে। সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের।

এদিকে এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।
ঈদযাত্রায় ট্রেনের ছাদে চড়া নিষেধ

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সম্প্রতি তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি বলেন, ‘এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্টেশনে কোনো মই ও টুল থাকবে না। আশা করব, ২৭ তারিখ থেকে মই ও টুল আপনারা স্টেশনে দেখতে পাবেন না।
রেলসচিব বলেন, ‘ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না। এটা বিশেষভাবে আলোচনা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন, মই ও টুল ব্যবহার করে ছাদে উঠে যেতেন। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্টেশনে কোনো মই ও টুল থাকবে না। আশা করব, ২৭ তারিখ থেকে মই ও টুল আপনারা স্টেশনে দেখতে পাবেন না।’

ঈদযাত্রায় চলবে ১০টি বিশেষ ট্রেন

ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শেষ হয়েছে গত বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫। এদিকে গত সোমাবার, ২৪ মার্চ ঈদের অগ্রিম টিকেট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছেন।
এবার ঈদে ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করছে রেলওয়ে। এসব ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পথে চলাচল করবে। ঈদ উপলক্ষে রেলের বিদ্যমান আন্তঃনগর ট্রেনগুলোর সঙ্গে আরও ৪৪টি নতুন কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ