1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ায় উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন

  • প্রকাশকাল: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেইনের মধ্য দিয়ে তাদের যে ফ্যাসিবাদী চরিত্র তা আবারও নগ্নভাবে জাতির সামনে প্রকাশ করেছে। তারা যতই না ভোটের কথা বলুক, তাদের এই কথাকে কেউই গুরুত্ব দিয়ে দেখবে না। বরং জনগণ গণভোটকে নয় জাতীয় পার্টিকেই না করে দেবে।

বুধবার (২১ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় নির্বাচনের প্রতীক নিয়ে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তারা যে স্বৈরাচার ছিল। তাই তারা চায় না প্রতিবাদী কাঠামো থেকে দেশটা উদরে যাক। জাতীয় পার্টি যেভাবে ফ্যাসিবাদী কায়দাতে দেশ পরিচালনার সাথে গৃহপালিত প্রতিনিধি হিসেবে ছিলো। সেই মনোভাব থেকে তারা না ভোটের পক্ষে বলেছে।

তিনি বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা যে পরিস্থিতি তা নিয়ে নির্বাচনকালীন সময়ে এক ধরনের শঙ্কা রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি এক ধরনের হত্যার ঘটনা ঘটেছে। সবগুলোই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতিকে কেন্দ্র করে ঘটছে। যারা ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা যেত সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অনেকটাই নিয়ন্ত্রণের রাখা সম্ভব হতো। আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথাও বলেছিলাম।

তিনি আরো বলেন, নির্বাচনে প্রচার প্রচারণা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে যেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয় এবং যেকোনো ধরনের পরিস্থিতি তারা যেন সাহসের সাথে মোকাবেলা করতে পারে, এমন ভাবেই প্রস্তুত রাখা।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ গত ৫৪ বছর ধরে যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিস্পেসনের শিকার হয়েছে সেখান থেকে তারা মুক্তি চায়। একনায়কতন্ত্র রাষ্ট্র ব্যবস্থার বাইরে এসে অংশগ্রহণমূলক ব্যবস্থা প্রত্যাশা করে। সেই অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থার কিছু উপকরণ জুলাই সনদের মধ্যেই রয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট এর পক্ষে আমাদের সবার অবস্থান হওয়া দরকার।

এসময় তিনি সাংবাদিকদের সকল রকমের ভয়ভীতি, পেশি শক্তি ও অর্থ লোভকে পাশ কাটিয়ে সঠিক সংবাদ পরিবেশনের আহবান জানান।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে প্রতিক গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ