1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযানগোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে।

নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার

  • প্রকাশকাল: বুধবার, ৬ মে, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

​​নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল ফারুক মহোদয়ের নির্দেশনায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গত ১৮ই জানুয়ারি নরসিংদী সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে একটি ইয়ামাহা এফজেড-১৫০ সিসি (ম্যাট ব্লু কালার) মোটরসাইকেল চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ই মে,২০২৬ তারিখ ভোরে মাধবদী থানার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে উক্ত মোটরসাইকেলটি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন- ১/ মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩), পিতা: মোঃ চান মিয়া, সাং-কারারচর গুপ্তপাড়া,থানাঃ শিবপুর, জেলাঃ নরসিংদী এবং ২/ মোঃ ইমরান হোসেন (২১), পিতা: মোঃ সেলিম মিয়া,সাংঃ পাঁচবাগ বেপারী পাড়া,থানাঃ মাধবদী, জেলাঃ নরসিংদী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ডিবি পুলিশ পাঁচদোনা জব্বার টাওয়ারের সামনে দ্বিতীয় দফায় অভিযান চালানোর প্রাক্কালে চোর চক্রের অন্য ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় আরও ০২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র)/ মোবারক হোসেন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এই সফল অভিযান সম্পন্ন করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ