1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযানগোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে।

বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ

  • প্রকাশকাল: বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বেগমগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

বুধবার (২৪ জুন) পরিদর্শনের শুরুতে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ সুপারকে স্বাগত জানান। পরে পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসেবার মানোন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। থানায় আগত সেবাপ্রার্থীরা যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদার পুলিশি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বেগমগঞ্জ থানার কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ