মো: এনামুল হক,খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১টার দিকে রামগড় ও মাটিরাঙ্গার উপজেলার সীমান্ত তৈকাথান এলাকায় এ ঘটনা ঘটে।
এতে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)
এর ববিন ত্রিপুরাএক সদস্য নিহত হয়েছে এবং সুনিল ত্রিপুরা নামক অপর এক সদস্য আহত হয়েছে।
নিহত ববিন ত্রিপুরা রামগড় মাজারা টিলা এলাকার বাসিন্দা এবং আহত সুনিল ত্রিপুরা রামগড় দাতারামপাড়ার
কমল বিকাশ ত্রিপুরার ছেলে বলে জানা
গেছে। ঘটনাস্থল হতে সেনাবাহিনী একটি একে-৪৭ উদ্ধার করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কামগড়ের সীমান্তবর্তী প্রেমতলা এলাকায় অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুঁড়ে। এতে একজন নিহত হয়। আহত হয় আরও একজন।
অপর দিকে দুপুরের দিকে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া এলাকায় সশস্ত্র সংগঠনের গুলিতে সুজন চাকমা (৪৮) ইউপিডিএফ সদস্য নিহত হছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার। তিনি জানান,দুপুর পোনে ১টার দিকে বাবুছড়ার মাথা মুড়া এলাকায় এক দোকানে বসে দোকান দারের সাথে কথা বলার সময় কালো পোশাক পরিহিত ৫জন লোক অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সুজন চাকমা নিহত হয়।
তার নামে থানায় ৪/৫টা মামলা আছে বলে জানান তিনি।
এদিকে রামগড়ের ঘটনা মিথ্যা, বানোয়াট ও পরিকল্পিত উল্লেখ করে,সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা । আটক ইউপিডিএফ সদস্যকে মুক্তির দাবি জানান তিনি ।
Leave a Reply