1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে। গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা“একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে” ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা তাজিয়া মানে বাতিল শিয়াবাদ।তাজিয়া মানে পবিত্র আহলে রাসুল আলাইহিমুস সালামগণের অবমাননা।– আল্লামা ইমাম হায়াত ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল সত্য প্রকাশের ‘শাস্তি’ সংবাদ লিখেই অপপ্রচারের নিশানায়। কলকাতার কফি হাউসে ইতিহাসের ছোঁয়া: আমগাছে সবুজের আহ্বান ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা“একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে”

  • প্রকাশকাল: বুধবার, ২৪ জুন, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু স্বাস্থ্য বিভাগের একক কার্যক্রম নয়, বরং একটি সামাজিক আন্দোলন। তাই শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, “২৮ জুন আমাদের একটাই লক্ষ্য—একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে। সবার আন্তরিক সহযোগিতা পেলে আমরা শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।”

সভায় ক্যাম্পেইন বাস্তবায়নে করণীয়, প্রচার-প্রচারণা বৃদ্ধি, শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদ, উপজেলা মডেল মসজিদের ইমাম মো. সাব্বির মাহমুদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আগামী ২৮ জুন উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সভায় জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ