1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযানগোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে।

রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুর আদালত চত্বরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জমিজমা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলায় হাজিরা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহিনা ইসলাম (৫৫) নামের এক নারী। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে আদালতের বারান্দায় সাবেক পুলিশ কর্মকর্তা স্বামীর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত শাহিনা ইসলাম রংপুর নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর এলাকার বাসিন্দা এবং পুলিশের বেতার বিভাগের অবসরপ্রাপ্ত ওসি নজরুল ইসলামের স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, মাত্র দেড় শতক জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একটি মামলায় আসামি হয়েছিলেন শাহিনা ইসলাম। ওই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতে পূর্বনির্ধারিত হাজিরা দিতে স্বামীর সঙ্গে আদালত চত্বরে আসেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত কক্ষে প্রবেশের পরই শাহিনা ইসলাম শারীরিক অসুস্থতা বোধ করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক তার আইনজীবীকে জানান। অসুস্থতা বাড়লে তাকে আদালত কক্ষ থেকে দ্রুত বাইরে নিয়ে আসা হয়। এক পর্যায়ে স্বামীর কোলেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়াবহলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজিরা দিতে এসে এক নারী আসামির মৃত্যু হয়েছে। তিনি তার স্বামীর সঙ্গে আদালতে এসেছিলেন।

সামান্য দেড় শতক জমি নিয়ে চলা এই আইনি লড়াইয়ের মাঝপথেই শাহিনার এমন আকস্মিক মৃত্যুতে আদালত পাড়া ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মামলার ঘানি টানতে টানতে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন এই নারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ