1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ পানছড়ি নির্বাচন অফিসের ছাদে সবুজের স্বপ্ন

টানা চতুর্থ বার দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে কোভিড-১৯ টিকা পৌঁছে দিল সেনাবাহিনী

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক
রাঙামাটির রাজস্থলী উপজেলার সবচেয়ে দুর্গম দুমদুম্যা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৫১৩ জন মানুষের মাঝে প্রথম করোনার টিকা প্রদান করা হয়েছে।
২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার দুর্গম ইউনিয়নটিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে এসব টিকা নিয়ে যাওয়া হয়।
টিকা কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্স এর কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর চৌকস মেডিকেল টিমের সদস্যরা অংশ নেন।
কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলার সবচেয়ে দুর্গম দুমদুম্যা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বসবাসকারী সর্বমোট ৫১৩ জন পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির মাঝে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়।
দূর্গমতার কারনে অঞ্চলগুলোতে কোভিড-১৯ এর টিকা প্রদান করা সম্ভব হচ্ছিল না বিধায় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ও বিমান বাহিনীর হেলিকপ্টারের সহযোগীতায় টিকা প্রদান করা হয়।
উক্ত কার্যক্রম সম্পন্ন করতে পারায় জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর এরুপ সহযোগীতা ভবিষ্যতেও সর্বদা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ