1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

দিঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা পরিষদের চেয়ারম্যান -জিরুনা ত্রিপুরা

  • প্রকাশকাল: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::

খাগড়াছড়ির দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

২৫ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

এ ঘটনায় আজ বুধবার (২৬ মার্চ, ২০২৫) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, নিটোল মনি চাকমা ও শহিদুল ইসলাম সুমন, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ