1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার এসপিডিএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক রোগী ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ায় শিক্ষক সমিতির ইফতার ও ঈদ উপহার বিতরন।।

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিশেষ সাধারণ সভা, ইফতার মাহফিল ও সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরন করা হয়েছে। সোমবার(২৪ মার্চ) বিকাল ৩টায় কলাপাড়া পৌর শহরের নতুন বাজারস্থ সমিতির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দ্বি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সহযোগিতায় ব্যাবস্থাপনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি মো.নকিব উদ্দিন। ট্রেজারার মো.মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো.নকিব উদ্দিন, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেনসহ উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয় থেকে আসা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ২০ জন সদস্যদের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন নাওভাঙ্গা ছালিহিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো.খালেক আনসারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ