1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

যুবক তুমি ফিরে এসো-আনোয়ারুল কবির বাবলু।

  • প্রকাশকাল: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

যুবক তুমি ফিরে এসো
আনোয়ারুল কবির বাবলু।
*****************
যুবক, তুমি কেন করছ মিছিল ধর্ষকের ফাঁসি চাই
হে যুবক, মানুষ তুমি ধর্ষক হলে, হুশ কি তোমার নাই?
ধর্ষক তুমি নিজেকে মানুষ ভাব, আসলে কি তাই
মনোষত্ব হীন পশু তুমি, হিংস্র প্রাণীর মাসতুতো ভাই।

অন্ধকার রাস্তায় যখন হেঁটে চলে তোমারই মা
অন্য ধর্ষক যদি তারে টেনে হিঁচড়ে নিয়ে যায় কোন এক নির্জনে
তখন কি তুমি মাতাল হয়ে হাসবে মনে মনে?

এমন যদি হয রাস্তার ঝুপড়িতে হাত পা বাঁধা পড়ে আছে কোন এক নারী
নেশার ঘোরে উলঙ্গ করে দেখলে সে তোমার বোন
কসষ্টেপ মুখে চিৎকার করে বলে, কে আছ মানুষ আমাকে বাঁচাও
তখন কি তুমি লজ্জা পাবেনা?
নাকি ধর্ষকই থেকে যাবে।

পুরুষ কখনও কাপুরষ হয়না, পুরুষ হয় মহাপুরুষ
ধর্ষক কখনও প্রেমিক হয়না, হয় কাপুরুষ।
পুরুষ হয় বাবা ভাই, নারীর শেষ আশ্রয় স্থল
যার বুকে মাথা রেখে নিঃশ্চিন্তে কাটিয়ে দেয় সারাটা জীবন।

যুবক তুমি ফিরে এসো,
অন্ধকার থেকে আলোর পথে
নিষিদ্ধ পল্লীর নর্দমার দুর্গন্ধ থেকে
প্রেমহীন দেহের যৌন লালসা থেকে।
ফিরে এসো মায়ের আঁচলে, বোনের স্নেহের বাঁধনে
নব বধুর ফুল শয্যায়, শান্তির নীড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ