1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির মে-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী। গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম কর্মসম্পাদন কমিটির সভা।সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রহমত উল্লাহ।
সভায় ২০১৪-২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মহেশখালী কর্তৃক ব্যবহৃত মহেশখালী ডাকবাংলোর নিচতলার পাঁচটি কক্ষ বরাদ্দ বিষয়ে আলোচনা হয়।
সভায় ১৪৩৩ বাংলা সনের খেয়াঘাট, জোট ও চেঞ্জিং রুম-গণশৌচাগার ইজারা প্রদান, চৌফলদন্ডী খেয়াঘাট ও মহেশখালী আদিনাথ জেটির চলমান মামলা এবং উচ্চ আদালতে জেলা পরিষদের পক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের বিষয়েও আলোচনা করা হয়।এছাড়া উখিয়া ও টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন খাস জমি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করে জেলা পরিষদের অনুকূলে বন্দোবস্ত প্রদানের বিষয়ে মতবিনিময় হয়।
সভায় কক্সবাজার জেলার ঈদগাঁও, টেকনাফ ও চকরিয়া উপজেলায় নতুন ডাকবাংলো নির্মাণ, মগনামা ঘাটের ইজারাদারের টোল হার নির্ধারণের আবেদন এবং সরকারের ২০২৬-২০৩০ মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলা পরিষদের অর্থায়নে জেলার ৯টি উপজেলায় এক হাজার বৃক্ষরোপণের বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া জেলার দুঃস্থ, অসহায় ও গরিব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে জেলা পরিষদ তহবিল হতে অনুদান প্রদানের বিষয়ও সভায় গুরুত্ব পায়।
সভায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা পরিষদ, কক্সবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ