1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার!

  • প্রকাশকাল: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপ, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​রবিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে আখাউড়া থানাধীন বাইপাস রেলক্রসিং সংলগ্ন আখাউড়া বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—
১. ইব্রাহিম আজহাম ইকবাল (৩৫), পিতা—মৃত আব্দুল লতিফ মেম্বার, সাং—আলিয়াবাদ মধ্যপাড়া (৫নং ওয়ার্ড), নবীনগর পৌরসভা।
২. জামির হোসেন (৩৭), পিতা—মৃত আব্দুস সালাম ব্যাপারী, সাং—জল্লা (৬নং ওয়ার্ড), নবীনগর পৌরসভা।
৩. আনোয়ার হোসেন (৩৪), পিতা—মো. খলিল মিয়া, সাং—আলিয়াবাদ উত্তরপাড়া (৫নং ওয়ার্ড), নবীনগর পৌরসভা।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ