1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা পিতা কর্তৃক মাদকাসক্ত ছেলেকে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটনসহ মূল আসামী গ্রেফতার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আরাফাত রহমান আগেও শিশুকে যৌন হয়রানির অভিযোগ ছিল, এবার ধর্ষণ মামলায় হেলাল মাস্টার পুলিশ হেফাজতে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ ডুমুরিয়ায় খাল খননে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ খুরশীদ আলম উজ্জ্বলের অভিনন্দন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার

  • প্রকাশকাল: সোমবার, ২৫ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় জড়িত অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া একটি টিভিএস এ্যাপাচী আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নাচোল থানার এফআইআর নং-১৩, তারিখ ২৫ মে ২০২৬, জিআর নং-৪৯, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শিবগঞ্জ উপজেলার আড়াইমাড়ি গ্রামের মো. জিহাদ হোসেন (২০) কে গ্রেপ্তার করা হয়। তিনি মো. সোবহান আলী ওরফে সাবানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাদী তার টিভিএস এ্যাপাচী আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলটি নাচোল স্টেশনবাজার ছাগলের হাটের উত্তর পাশে একটি খোলানে রেখে কোরবানির ছাগল কিনতে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি খুঁজে পাননি। স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে স্টেশনবাজার এলাকার একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে ফতেপুর ইউনিয়নের দিকে চলে যাচ্ছে। এ ঘটনায় বাদী নাচোল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এর তত্ত্বাবধানে একটি আভিযানিক টিম গঠন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হারুন অর রশীদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৫ মে রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ থানার আড়াইমাড়ি গ্রামে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া টিভিএস এ্যাপাচী আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ