নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে ।
সংসদ ভবনের দক্ষিন প্লাজায় বুধবার সাবেক এমপির কফিন নিয়ে আসা হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ।
এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন শ্রদ্ধা জানিয়েছেন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপসহ অন্যান্যরাও শ্রদ্ধা জানান ।
জানাজাতে স্পিকার ডেপুটি স্পিকার, প্রধান হুইপসহ সরকারের মন্ত্রিসভার সদস্যরা এবং সাবেক এমপিরাও উপস্থিত ছিলেন ।
এরপডর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং শ্যামপুরে লাল মসজিদে বিকাল তিনটায় জানাজা শেষে জুরাইনের বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা ।
মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ । তার বয়স হয়েছিল ৮০ বছর ।
তিনি ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন । সালাহউদ্দিন আহমেদ ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
Leave a Reply