প্রেসবিজ্ঞপ্তি: আবু মুসা
কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন। নিজস্ব ব্যবস্থাপনায় চলবে টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন বলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাব ১৩ জানুয়ারি ২০২২ ইং তারিখ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সভাপতি ও সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে টেকনাফ উপজেলা প্রেসক্লাব কক্সবাজার জেলা প্রেসক্লাবের অধীনে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে না। সংগঠনটি নিজস্ব ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও বলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিদ্যমান নাম, পরিচিতি ও সাংগঠনিক কার্যক্রম অক্ষুণ্ন রেখে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কার্যকরী পরিষদে যারা দায়িত্ব পেয়েছেন
ঘোষিত কার্যকরী পরিষদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-
১. প্রতিষ্ঠাতা সভাপতি: নুরুল হোসাইন ২. সিনিয়র সহ-সভাপতি: নজরুল ইসলাম ৩. সহ-সভাপতি: মো. কলিম ৪. সাধারণ সম্পাদক: ফরহাদ রহমান ৫. সহ-সাধারণ সম্পাদক (১) মো. আফতাব হোসেন আশিক ৬. সহ-সাধারণ সম্পাদক (২) মো. শফিক ৭. সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ ৮. মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ৯. অর্থ সম্পাদক মোজাম্মেল হক ১০. দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ১১. সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহ ১২. প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ ১৩. ধর্ম বিষয়ক সম্পাদক শাব্বির আহমদ ১৪. তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ১৫. আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ১৬. যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. হোসাইন ১৭. নির্বাহী সদস্য (১) রাসেল মির্জা ১৮. নির্বাহী সদস্য (২) আবু মুসা ১৯. সদস্য মো. রশিদ ২০. সদস্য মাজিবুল হক ২১. সদস্য আব্দুল্লাহ আল নোমান ২২. সদস্য জসিম উদ্দিন।
সাংবাদিকদের অধিকার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্ব টেকনাফ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং জনস্বার্থে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাবে।
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, নৈতিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে প্রেসক্লাবটি।
নতুন কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা সংগঠনের সভাপতি ও সদস্যদের সম্মিলিত সাংগঠনিক সিদ্ধান্তের প্রকাশ বলে জানানো হয়।
এ সময় সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংবাদিকদের ঐক্য এবং পেশাগত মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply