1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমীনের খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, ৫৩ বোতল উদ্ধার নিখোঁজের কয়েক ঘণ্টা পর টেকনাফে দুই কিশোর-কিশোরী উদ্ধার শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে বস্ত্র ও অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং অনুষ্ঠিত রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন। লাকসাম গোবিন্দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মাসুদ রানা বেল্লালের নির্বাচনি মতবিনিময় সভা কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম হাসান রাবুর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমীনের

  • প্রকাশকাল: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন তাঁর গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় অংশ নেন তিনি। সেখানে স্থানীয় ভোটারদের কাছে তাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে মির্জা ফয়সল আমিন বলেন, “আমি যখন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলাম, তখন তৎকালীন সরকারের অসহযোগিতার কারণে কাঙ্ক্ষিত অনেক উন্নয়নকাজ শতভাগ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে দেশের ইতিবাচক পরিবর্তনের ধারা এবং দলের শীর্ষ নেতৃত্বের সার্বিক সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। গত কয়েক মাসেই ঠাকুরগাঁওবাসী বিভিন্ন উন্নয়নমূলক সুযোগ-সুবিধা ও নতুন বরাদ্দের ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছেন।”

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “ঠাকুরগাঁওয়ের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। জনগণ যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, তবে ঠাকুরগাঁও-১ আসনের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
পথসভায় মাদরাসাপাড়া এলাকার অধিবাসীদের পক্ষ থেকে ‘সজিব’ নামে এক সমর্থক মির্জা ফয়সল আমিনকে ভালোবাসার প্রতীক হিসেবে একটি টাকার মালা উপহার দেন। তিনি তা সাদরে গ্রহণ করেন এবং পরবর্তীতে স্থানীয় একটি মসজিদে দান করে দেন। স্থানীয় বাসিন্দাদের এই ভালোবাসা ও অভূতপূর্ব সমর্থনে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পথসভায় এলাকার রাস্তাঘাট, শিক্ষাব্যবস্থা এবং সার্বিক অবকাঠামোগত মানউন্নয়নে জোরালো ভূমিকা রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় পৌর সভার কিছু অংশসহ
সালন্দর ইউনিয়ন ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে তিনি ৩ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ চালান এবং স্থানীয় পূজা মণ্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ