1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম হাসান রাবুর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক বিদ্যুৎ সাশ্রয়ে লাকসামে রুফটপ সোলার ব্যবহারের ওপর গুরুত্বারোপ: উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোরের সতীঘাটায় ৩ লাখ টাক, স্বর্ণালংকার ও শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ ছাত্রনেতা শেখ আরিফুল ইসলামের পক্ষ থেকে বাগেরহাট বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাকিব আহমেদ ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  • প্রকাশকাল: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আবু মুসা,

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ নবী হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।

আটক নবী হোসেন উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-এ-এর বাসিন্দা। তিনি মো. কাসেমের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে হাতে গামছায় মোড়ানো পোটলা নিয়ে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়।

পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহল দলের সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাকারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ