বাগেরহাট প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়া উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীসহ বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম হাসান রাবু।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি অনন্য উপলক্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পূজা উদ্যাপন করবেন এটাই প্রত্যাশা।
শারদীয় দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ।
Leave a Reply