1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বরাদ্দের দাবি এমপি বুলবুলের নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. নরসিংদীর শিবপুরে পুত্রের হাতে পিতা খুন সার্টিফিকেট পেলেন এএসআই আরিফুর রহমান। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে-পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে নুসরাত নামে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ই বাড়ী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত ওই গ্রামের বাসিন্দা খাইরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ রোকসানা খাতুন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে ইসিজি করার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আড়াই বছরের ছোট্ট শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়েও শোকের পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ