1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বরাদ্দের দাবি এমপি বুলবুলের নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. নরসিংদীর শিবপুরে পুত্রের হাতে পিতা খুন সার্টিফিকেট পেলেন এএসআই আরিফুর রহমান। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে-পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বরাদ্দের দাবি এমপি বুলবুলের

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা ও পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ১০টি মশক নিধন মেশিন, ৫টি গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল বরাদ্দের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এ বিষয়ে একটি আবেদনপত্র তুলে দেন তিনি। আবেদনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদ্যমান সমস্যা তুলে ধরে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন ও জনবল বরাদ্দের দাবি জানানো হয়। সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল উল্লেখ করেন, পর্যাপ্ত যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পৌরসভার নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ এবং মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু মশার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে সমস্যা তৈরি হচ্ছে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে ড্রেন, নালা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং বর্জ্য নিয়মিত পরিষ্কার করতে হবে। এ জন্য পর্যাপ্ত মশক নিধন মেশিন, গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি। এমপি বুলবুল আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক কার্যক্রম যথেষ্ট নয়; মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পৌর কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জরুরি ভিত্তিতে ১০টি মশক নিধন মেশিন, ৫টি গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল বরাদ্দের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তিনি। দাবিগুলো বাস্তবায়িত হলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ