1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয়ে লাকসামে রুফটপ সোলার ব্যবহারের ওপর গুরুত্বারোপ: উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা যশোরের সতীঘাটায় ৩ লাখ টাক, স্বর্ণালংকার ও শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ ছাত্রনেতা শেখ আরিফুল ইসলামের পক্ষ থেকে বাগেরহাট বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাকিব আহমেদ ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটানোর অভিযোগ তারাব পৌর শ্রমিক দল নেতার বিরুদ্ধে নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি”

নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে-পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় তারেক মিয়া (২৭) নামের এক যুবককে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা অলিউর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে চার বছর আগে মালয়েশিয়া যান তারেক মিয়া। সেখানে অবস্থানকালে তিনি মাদক সেবনে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেশটির পুলিশ তাঁকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠায়। প্রায় আড়াই বছর আগে দেশে ফেরার পর থেকে তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলে স্থানীয়দের দাবি। মাদক কেনার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার তারেক বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা অলিউর রহমান তাঁকে গোয়ালঘরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রায়পুরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারেকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদ জানান, তারেক মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা তাঁকে হত্যা করেছেন বলে তিনি জানান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তারেক মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে পরিবারে কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ বিরোধের জেরেই তাঁর বাবা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন। নিহতের ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ