1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন ভোলা পৌরসভার হিসাব রক্ষকের আঙুল ফুলে কলাগাছ: মাদকের রাজ্য থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি নান্দাইলের ইউ এম ও স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন ড.অধ্যাপক রফিকুল ইসলাম সরদার ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশকাল: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সাঘাটা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্তের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাঘাটা থানার মামলা নং-৩৩, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬-এর আসামি রুস্তম আলী (৪৮), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-চিনির পটল; মামলা নং-৩৪-এর আসামি মফিজুর (৪৮), পিতা-মকর আকন্দ, সাং-দক্ষিণ ঝাড়াবর্ষা এবং মামলা নং-৩৫-এর আসামি শফিকুল মন্ডল (৬০), পিতা-মৃত [নাম], সাং-দক্ষিণ চিনির পটল। তিনজনেরই বাড়ি সাঘাটা উপজেলায়।

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা) সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ নম্বর ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরে যথাযথ পুলিশ এসকটের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ