1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন ভোলা পৌরসভার হিসাব রক্ষকের আঙুল ফুলে কলাগাছ: মাদকের রাজ্য থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি নান্দাইলের ইউ এম ও স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন ড.অধ্যাপক রফিকুল ইসলাম সরদার ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ছুম্মা আমীন এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু অবকাঠামো ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক বিস্তার ঘটেছে। এর অন্যতম কারণ হলো শিক্ষার প্রতি মানুষের চাহিদা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের সেই চাহিদা যথাযথভাবে পূরণ করতে না পারে, তাহলে অভিভাবকরা বিকল্প হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট শিক্ষার দিকে ঝুঁকবে।

শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। একজন শিক্ষককে নিজের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীকে বিবেচনা করতে হবে। নিজের সন্তানকে যেভাবে যত্ন ও আন্তরিকতার সঙ্গে পড়ানো হয়, একইভাবে প্রতিটি শিক্ষার্থীর প্রতি দায়িত্বশীল হতে হবে।

তিনি আরো বলেন, সব শিক্ষার্থী পরীক্ষার ফলাফলে প্রথম হতে চায় না। কেউ খেলাধুলায় ভালো, কেউ গান বা নাচে, কেউ বিজ্ঞানচর্চায় কিংবা অন্য কোনো সৃজনশীল কাজে আগ্রহী। শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়কে এমন একটি জায়গায় পরিণত করতে হবে, যেখানে তারা শেখার পাশাপাশি আনন্দও পাবে।

এ ছাড়া সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে শুধু খাবার বা অবকাঠামো দিয়ে নয়, শিক্ষার মানবৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়কে আকর্ষণীয় করে তুলতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল ও সমাজের জন্য কল্যাণকর মানুষ তৈরি করা। সরকারি ও বেসরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষাক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ