1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন ভোলা পৌরসভার হিসাব রক্ষকের আঙুল ফুলে কলাগাছ: মাদকের রাজ্য থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি নান্দাইলের ইউ এম ও স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন ড.অধ্যাপক রফিকুল ইসলাম সরদার ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশকাল: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আজিবর রহমান (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৯ আগস্ট গাজীপুরের কেপেজি হাসপাতালের ২৬দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আজিবর রহমান ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে।
গত ২৩ জুলাই রাতে অতর্কিত হামলায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যান তিনি।
এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও মিছিলে নিহত আজিবর রহমানের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নারগিস আক্তার, আন্জুমান আরা, নুসরাত আক্তার, লোবাবা আক্তার, সুফিয়া বেগম, ফরিদুল ইসলাম সাগর,শাহলম হোসেন, আনোয়ার হোসেন, সেলিম রানা সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা খুনি সুমন, সাগর ও তাদের বাবা শরিফ উদ্দিনসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ