আবু সাঈদ চৌধুরী:
গাজীপুর মহানগরের পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়ায় যুবকদের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাজিল সমর্থকদের ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থকরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় যুবক ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। সভাপতিত্ব করেন মাজুখান সততা বেকারির প্রোপ্রাইটর মো. আজহার মিয়া। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহ-সভাপতি মো. রফিক মিয়াও উপস্থিত ছিলেন।খেলাটি উপস্থাপনা করেন ধারাভাষ্যকার ও উপস্থাপক আব্দুল্লাহ আল-হাতেম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় হয়।আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং আর্জেন্টিনা-ব্রাজিলের মতো ভিন্ন দলের সমর্থকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এবং মাদকে না বলি খেলাকে হা বলি এই স্লোগানে স্লোগানে সারা মাঠ আলোড়ন সৃষ্টি হয়েছে আজকের যুব সমাজ। উক্ত খেলা আয়োজনে মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।
Leave a Reply