1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন ভোলা পৌরসভার হিসাব রক্ষকের আঙুল ফুলে কলাগাছ: মাদকের রাজ্য থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি নান্দাইলের ইউ এম ও স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেলেন ড.অধ্যাপক রফিকুল ইসলাম সরদার ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সোনাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

নরসিংদী বেলাবতে আখ চাষ করে ৩ সন্তান কে প্রতিষ্ঠিত করলে এক কৃষক ও তার গৃহিনী

  • প্রকাশকাল: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
নরসিংদী বেলাবতে আখ চাষ করে ৩ সন্তান কে প্রতিষ্ঠিত করলে এক কৃষক ও তার গৃহিনী

সাইফুল ইসলাম রুদ্র
নরসিংদী জেলা প্রতিনিধি


একসময় আখ চাষের জন্য নরসিংদী জেলার অন্যতম বিখ্যাত উপজেলা ছিল বেলাব। কিন্তু বিভিন্ন সেচ প্রকল্প আবির্ভাবের ফলে ধান চাষে ঝুঁকে পড়ে কৃষক। আয়-ব্যয়ের হিসাব-নিকাশে ধান চাষ থেকে মুখ ফিরিয়ে পুনরায় আখ চাষের দিকে ধাবিত হচ্ছে তারা। বর্তমানে এক বিঘা জমিতে আখ চাষ করে ধানের চেয়ে প্রায় ৭ গুণ বেশি লাভবান হচ্ছে কৃষক।
বেলাব উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, মোট ৩৪ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে।
তা ছাড়া উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টিতে চাষ হচ্ছে আখ বলে জানা যায়। ইউনিয়নগুলো হচ্ছে বাজনাব, পাটুলী, আমলাব, চর উজিলাব ও নারায়ণপুর।
বেলাব উপজেলায় চাষকৃত আখের জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঈশ্বরদী-২৮ ও টেনাই (বোম্বাই)। টেনাই সরাসরি বাজারে বিক্রি করা হয় খাবারের জন্য।
অন্যদিকে ঈশ্বরদী গুড় তৈরি ও চিনি উৎপাদনে ব্যবহৃত হয়। একসময় আখ মাড়াইয়ের মেশিন ঘুরাতে ব্যবহৃত হতো গরু-মহিষ। কিন্তু বর্তমানে সেলো ইঞ্জিনের সাহায্যে আখ মাড়াইয়ে কাজ চালাচ্ছে কাজে তেমন বেগ পেতে হচ্ছে না বলে জানা কৃষক।
কৃষকরা জানায়, জমিতে আখ পরিপূর্ণ হতে প্রায় ১০ মাস সময় লাগে। তাই এর উৎপাদন খরচেয়ে বেশি ব্যয় হয় বলে জানা কৃষক আল-আমিন।
বেলাব উপজেলার বাজনাব গ্রামের সৈয়দ পাড়ার আখ চাষি আসাদ মিয়া জানান, এ বছর তিনি তার ৫ বিঘা জমিতে আখ চাষ করেছেন এবং তা থেকে অনেক লাভবান হয়েছেন।
বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে জমি থেকে আখ কিনে নিয়ে যায় বলে বিক্রি নিয়ে তেমন ঝামেলায় পড়তে হয়নি। তা ছাড়া সাথী ফসল হিসেবে বিভিন্ন সবজি চাষ করেও অনেক লাভবান হওয়া যায়।
বেলাব উপজেলা কৃষি উপসহকারী সালাহ উদ্দিন ভুঁইয়া সংবাদ কর্মী রুদ্রকে জানান, আখ চাষের জন্য ক্ষারীয় মাটির প্রয়োজন যা এ এলাকায় আছে।
অন্যান্য ফসলের মতো আখ চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় কি না জনতে চাইলে উপজেলা কৃষি অফিসার নাজিম উর রউফ জানান, সরকারিভাবে আখ চাষিদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় আমরা স্থানীয়ভাবে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ