1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি পরিবার সহ মার্কিন রাষ্ট্রদূতেরঠাকুরগাঁও লোকায়ন জীববৈচিত্র জাদুঘর পরিদর্শন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এইচ এম সাইফুল্লাহ আজাদের শুভেচ্ছা বিএনপির ৪৮ বছরে সেনবাগে শক্তির প্রদর্শন, ফারুকের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ নবীনগরে বেহাল সড়কে অটোরিকশা উল্টে চরম দুর্ভোগ পুবাইল ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬ শুভ উদ্বোধন ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি রাফিদ শিকদার (২৮)’কে রাজধানীর আজিমপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১ বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন বাসার নিচ থেকে যুবদল নেতারমোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ!

গোরকাটা বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৮ সেপ্টেম্বর: সভাপতি পদে আলহাজ্ব গোলাম রসুল ডালিমের পক্ষে সমর্থন

  • প্রকাশকাল: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
গোরকাটা বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৮ সেপ্টেম্বর: সভাপতি পদে আলহাজ্ব গোলাম রসুল ডালিমের পক্ষে সমর্থন

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর গোরকাটা বহুমুখী সমবায় সমিতির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে সমিতির সদস্য ও সদস্যাগণের মনোনীত সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব গোলাম রসুল ডালিম। তাঁর নির্বাচনী প্রতীক ফুটবল।

সমিতির সদস্য ও সদস্যাগণের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব গোলাম রসুল ডালিমকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে। তাঁরা মনে করেন, নির্বাচিত হলে তিনি গোরকাটা বহুমুখী সমবায় সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আলহাজ্ব গোলাম রসুল ডালিম একজন বিশিষ্ট সমাজসেবক ও ঢাকার পরিচিত ব্যবসায়ী হিসেবে এলাকায় সুপরিচিত। মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি স্থানীয় মানুষের কাছে একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি সহযোগিতার মানসিকতার কারণে সমিতির সভাপতি হিসেবে তাঁকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন অনেক সদস্য ও সদস্যা।

সমর্থকদের প্রত্যাশা, আলহাজ্ব গোলাম রসুল ডালিম সভাপতি নির্বাচিত হলে সমিতির কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও সদস্যবান্ধব হবে। পাশাপাশি সমিতির উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে।

এদিকে নির্বাচনী প্রচারণায় সমিতির সদস্য ও সদস্যাগণ ফুটবল প্রতীকের পক্ষে ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। তারা আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব গোলাম রসুল ডালিমকে ফুটবল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সমিতির সকল সদস্য ও সদস্যাগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রচারে— গোরকাটা বহুমুখী সমবায় সমিতির সদস্য ও সদস্যাগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ