1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর উঠান বৈঠক পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় গরু আটক। ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমীনের খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, ৫৩ বোতল উদ্ধার নিখোঁজের কয়েক ঘণ্টা পর টেকনাফে দুই কিশোর-কিশোরী উদ্ধার শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে বস্ত্র ও অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং অনুষ্ঠিত রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন। লাকসাম গোবিন্দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মাসুদ রানা বেল্লালের নির্বাচনি মতবিনিময় সভা কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম হাসান রাবুর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

বাসার নিচ থেকে যুবদল নেতারমোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ!

  • প্রকাশকাল: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
বাসার নিচ থেকে যুবদল নেতারমোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি ঘরের ভেতরে বা সীমানার মধ্যেও সাধারণ মানুষ নিরাপদ নয়।

গতরাতে নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. এমদাদুল বারীর একটি দামি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে ৩১ আগস্ট সকাল ৬টার মধ্যে যে কোনো সময়ে এ চুরির ঘটনা ঘটে।

নবীনগর পৌরসভার আলীয়াবাদ এলাকার মৃত আব্দুল মোমেনের ছেলে মো. এমদাদুল বারীর ব্যবসায়িক ম্যানেজার মোল্লা রাসেল আমিন প্রতিদিনের মতো তার মালিকানাধীন ১৫০ সিসি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: ব্রাহ্মণবাড়িয়া-ল-১১-৭৭২৫) নারায়ণপুর গ্রামের জনৈক কামরুল হুজুরের বাড়ির সিঁড়ির নিচে রেখে ঘুমাতে যান।

​পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান মেলেনি।

চোরেরা সুকৌশলে রাতের অন্ধকারে গেটের তালা কেটে এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা।

​এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলার এমন অবনতিতে সাধারণ মানুষ তাদের নিজেদের ও মূল্যবান সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ