নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
বৈঠকে মির্জা ফয়সল আমীন আসন্ন ২৯ অক্টোবরের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করতে চান। বিশেষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁকে শুভেচ্ছা ও সমর্থন জানান।
Leave a Reply