1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি পরিবার সহ মার্কিন রাষ্ট্রদূতেরঠাকুরগাঁও লোকায়ন জীববৈচিত্র জাদুঘর পরিদর্শন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এইচ এম সাইফুল্লাহ আজাদের শুভেচ্ছা বিএনপির ৪৮ বছরে সেনবাগে শক্তির প্রদর্শন, ফারুকের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ নবীনগরে বেহাল সড়কে অটোরিকশা উল্টে চরম দুর্ভোগ পুবাইল ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬ শুভ উদ্বোধন ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি রাফিদ শিকদার (২৮)’কে রাজধানীর আজিমপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১ বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন বাসার নিচ থেকে যুবদল নেতারমোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ!

পরিবার সহ মার্কিন রাষ্ট্রদূতেরঠাকুরগাঁও লোকায়ন জীববৈচিত্র জাদুঘর পরিদর্শন

  • প্রকাশকাল: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
পরিবার সহ মার্কিন রাষ্ট্রদূতের ঠাকুরগাঁও লোকায়ন জীববৈচিত্র জাদুঘর পরিদর্শন

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ পরিবার সহ ঠাকুরগাঁওয়ে লোকায়ন জীববৈচিত্র জাদুঘর পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রেন্ট টি ক্রিস্টেসেন।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত লোকায়ন জীববৈচিত্র জাদুঘরের ১১টি গ্যালারী পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের শুরুতেই ইএসডিও’র পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান রাষ্ট্রদূতকে লোকায়ন জীবনবৈচিত্র জাদুঘর প্রতিষ্ঠার পটভূমি ও উদ্দেশ্য সম্পর্কে জানান। বাংলাদেশের গ্রামীণ জীবন, জীববৈচিত্র, লোকজ সংস্কৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা, নদী ও পরিবেশ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে জাদুঘরের কার্যক্রমও তুলে ধরেন তিনি।
বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, কৃষ্টিকালচার, প্রাকৃতিক পরিবেশ, ইতিহাস ঐতিহ্য, ও সংস্কৃতি সবকিছুর সংমিশ্রণ রয়েছে এই জাদু ঘরের প্রতিটি গ্যালারিতে।

পরিদর্শনের অন্যতম আকর্ষণ ছিল জাদুঘরের অর্কিড গ্যালারি। এখানে বিভিন্ন ধরনের ও প্রজাতির অর্কিড সংগ্রহ এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের আতিথিয়তা ও গ্রামীণ পরিবেশ ঐতিহ্য সংস্কৃতি দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

তবে কি কারনে ঠাকুরগাঁওয়ের এই সফর? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। পরবর্তীতে তিনি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ