1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি পরিবার সহ মার্কিন রাষ্ট্রদূতেরঠাকুরগাঁও লোকায়ন জীববৈচিত্র জাদুঘর পরিদর্শন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এইচ এম সাইফুল্লাহ আজাদের শুভেচ্ছা বিএনপির ৪৮ বছরে সেনবাগে শক্তির প্রদর্শন, ফারুকের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ নবীনগরে বেহাল সড়কে অটোরিকশা উল্টে চরম দুর্ভোগ পুবাইল ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬ শুভ উদ্বোধন ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি রাফিদ শিকদার (২৮)’কে রাজধানীর আজিমপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১ বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন বাসার নিচ থেকে যুবদল নেতারমোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ!

নবীনগরে বেহাল সড়কে অটোরিকশা উল্টে চরম দুর্ভোগ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগরে বেহাল সড়কে অটোরিকশা উল্টে চরম দুর্ভোগ

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নয়াপাড়া ঈদগাহ থেকে আউয়াল মিয়ার বাড়ি পর্যন্ত সংযোগ সড়কে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এর ফলে রাস্তাটি এলাকাবাসীর জন্য এক প্রকার ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে।

উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া সড়কের সাথে সংযুক্ত নয়াপাড়া ঈদগাহ থেকে আউয়াল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল ও সংকটপূর্ণ।

​দীর্ঘ দিন ধরে কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।

​মঙ্গলবার দুপুরে এই বেহাল দশার কারণে একটি অটোরিকশা সরাসরি খালের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

​রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার সাধারণ মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

​স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা দ্রুত এই ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ