1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য! রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে টাঙ্গাইলে গীতা যজ্ঞানুষ্ঠানের প্রস্তুুতি মিটিং নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া! শিবপুরে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করল মোবাইল কোর্ট!

সাঘাটায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
সাঘাটায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাঘাটা উপজেলা চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং আনিছুর রহমান আনিছ ও জাহাঙ্গীর আলম কৌশিকের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দলের দুঃসময়ে যেসব নেতাকর্মী ত্যাগ ও সাহসিকতার সঙ্গে রাজপথে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আলহাজ্ব মোহাম্মদ আলী, মইন প্রধান লাবু, আলাউদ্দিন মন্ডল, জসিউল করিম পলাশ, আবু তাহের, সাদেকুর রহমান, জিল্লুর রহমান ও শামীম হোসেন মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ