1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য! রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে টাঙ্গাইলে গীতা যজ্ঞানুষ্ঠানের প্রস্তুুতি মিটিং নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া! শিবপুরে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করল মোবাইল কোর্ট!

নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য!

  • প্রকাশকাল: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছাত্রদলের সাবেক ও বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত নেতারা নতুন কৌশলে মাঠে নেমেছেন বলে অভিযোগ উঠেছে।

পেশা পরিবর্তন করে ঠিকাদার, সাংবাদিক, ব্যবসায়ী বা দালাল সেজে তারা বিভিন্ন সরকারি দপ্তরে দাপিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতারা এখন ভোল পাল্টে বিভিন্ন পেশার সাইনবোর্ড ব্যবহার করছেন।

উপজেলা পরিষদ, ভূমি অফিস ও হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত যাতায়াত করে তারা প্রভাব বিস্তার এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।

অভিযোগ রয়েছে, তারা কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো, ফাইল আটকে ফায়দা লোটা এবং সাধারণ সেবা প্রার্থীদের নানাভাবে হয়রানি করছেন।

​সচেতন মহলের শঙ্কা: স্থানীয় সচেতন মহলের মতে, এটি বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট ও প্রশাসনকে অকার্যকর দেখানোর একটি গভীর ষড়যন্ত্র।

এ ধরনের অপতৎপরতা যেকোনো সময় বড় ধরনের বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।

​এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, পুলিশের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ সাদা পোশাকে কাজ করছে এবং মোবাইল টিম মাঠে রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, সবকিছু প্রশাসনের নজরদারিতে রয়েছে।

​এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে বাঞ্ছারামপুরের শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ