1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য! রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে টাঙ্গাইলে গীতা যজ্ঞানুষ্ঠানের প্রস্তুুতি মিটিং নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া! শিবপুরে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করল মোবাইল কোর্ট!

নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু

  • প্রকাশকাল: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু

ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ
দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর অডিশন রাউন্ড। এরই অংশ হিসেবে নেত্রকোনায়ও অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার বাছাইপর্ব। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

নেত্রকোনা জেলার পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয় দত্ত উচ্চ বিদ্যালয়কে। ইংরেজি বানান দক্ষতা যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, ডিএসবি কর্মকর্তা ইকবাল হোসেন, নেত্রকোনা শাহীন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম এবং আবু ওয়াহীদ রেজা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা বাড়ানো, আত্মবিশ্বাস তৈরি এবং মেধার বিকাশ ঘটানোই এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

সারাদেশের বিভিন্ন জেলার মতো নেত্রকোনাতেও Spelling Star 2026-এর অডিশনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ