1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য! রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে টাঙ্গাইলে গীতা যজ্ঞানুষ্ঠানের প্রস্তুুতি মিটিং নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া! শিবপুরে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করল মোবাইল কোর্ট!

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে টাঙ্গাইলে গীতা যজ্ঞানুষ্ঠানের প্রস্তুুতি মিটিং

  • প্রকাশকাল: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে টাঙ্গাইলে গীতা যজ্ঞানুষ্ঠানের প্রস্তুুতি মিটিং

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের উদ্যোগে আগামী ২৮ আগষ্ট/১০ ভাদ্র শুক্রবার গীতা যজ্ঞানুষ্ঠান উপলক্ষে টাঙ্গাইলের বড় কালীবাড়ির অফিস কক্ষে এক প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ আগষ্ট) ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জ্যোতি বিনোদ গোশ্বামীর সভাপতিত্বে প্রস্তুতি মিটিং সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক উৎপল কুমার চক্রবর্তী।
বিভিন্ন উপজেলা থেকে আগত টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদ কমিটির সদস্যবৃন্দ আগামী ২৮ আগষ্ট/১০ ভাদ্র
গীতা যজ্ঞানুষ্ঠানের সার্বিক প্রস্তুুতি ও করণীয় বিষয়াবলী নিয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

বিশ্বশান্তিকল্পে অর্থাৎ বিশ্ববাসীর শান্তি ও সকল শ্রেণি পেশার মানুষের সুখ,সমৃদ্ধি ও মঙ্গল কামনায় টাঙ্গাইলের বড় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণের এই গীতা যজ্ঞানুষ্ঠানে প্রতিটি উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীর সকল সম্প্রদায়ের মানুষ যাতে এখানে উপস্থিত হয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে গীতা যজ্ঞানুষ্ঠান উপভোগ করেন সেই আশাবাদ ব্যক্ত করেন।
গীতা যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠান সূচিতে অন্তর্ভূক্ত কার্যক্রমের মধ্যে আছে: মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবতগীতা পাঠ, সম্মিলিত র‍্যালি ও অতিথি বরণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা, যজ্ঞাগ্নি প্রজ্জ্বলন-গীতাযজ্ঞের শুভারম্ভ,যজ্ঞের পুর্ণাহুতি ও অনুষ্ঠান সমাপনান্তে ভোগের মহাপ্রসাদ বিতরণ।
আজকের মিটিং-এ বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন : টাঙ্গাইল জেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জী, টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটক, সিনিয়র সহ সভাপতি জ্যোতি বিনোদ গোশ্বামী, বীরেন্দ্রনাথ চক্রবর্তী,গোপাল চক্রবর্তী, সহ সভাপতি সুবোধ চক্রবর্তী, তাপস চক্রবর্তী,স্বপন চক্রবর্তী,আশুতোষ চক্রবর্তী লিটন,বিভূতি ভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক উৎপল চক্রবর্তী, সিনিয়র সাধারণ সম্পাদক রতন কুমার চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী, অনুপ চক্রবর্তী, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা সমন্বয়কারী দীপক চক্রবর্তী বিপুল, সাংগঠনিক সম্পাদক বিভূতি ভট্টাচার্য, সহ সাংগঠনিক সম্পাদক প্রদীপ ব্যানার্জী নীরু, প্রচার সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, সহ প্রচার সম্পাদক অনাথ চক্রবর্তী, অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী, সহ অর্থ সম্পাদক সুবীর ভৌমিক, অফিস সম্পাদক বিনয় মুন্সী, সহ অফিস সম্পাদক সুব্রত চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বংশী বিনোদ গোশ্বামী, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনোজ ঘোষাল,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাখাল আচার্য, সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত চক্রবর্তী, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক আশীষ কুমার ভাদুড়ী, সহ ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক মনমথ গোশ্বামী, সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, সহ সাংস্কৃতিক সম্পাদক বাদল কুমার আচার্য সুলাল, মহিলা বাষয়ক সম্পাদক কাকলী মজুমদার, সহ মহিলা বিষয়ক সম্পাদক সুস্মিতা ভট্টাচার্য, সমাজ কল্যাণ সম্পাদক বিনয় ঘোষাল, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রবল কৃষ্ণ রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরিতোষ বিশ্বাস শিবলু, সঞ্জয় চ্যাটার্জী, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোপাল গোশ্বামী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষ চক্রবর্তী, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক দেবব্রত ভাদুড়ী, পুরোহিত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রঞ্জন কুমার ভৌমিক, সহ পুরোহিত প্রশিক্ষণ সম্পাদক মিহির ভট্টাচার্য, চিকিৎসা বিষয়ক সম্পাদক সুশীল ভট্টাচার্য, সহ চিকিৎসা বিষয়ক সম্পাদক স্বপন ভট্টাচার্য, কার্যকরী সদস্য আশুতোষ ভট্টাচার্য, নিরঞ্জন ভৌমিক, শংকর চৌধুরী, সুনীল ভট্টাচার্য, প্রনতোষ গোশ্বামী, রঞ্জন কুমার ভৌমিক, নারায়ণ চক্রবর্তী, রবীন্দ্র চক্রবর্তী, পরিতোষ শর্মা, দীপক চক্রবর্তী, জ্যোতিষ ভট্টাচার্য, সুব্রত চক্রবর্তী, সাধন চক্রবর্তী, সমরেশ চৌধুরী, রতন চক্রবর্তী, আশুতোষ সান্যাল, চন্দন আচার্য প্রমুখ।
হিন্দু সম্প্রদায়ের সকলের সার্বিক সহযোগিতায় ও অংশগ্রহণে টাঙ্গাইল বড় কালীবাড়িতে আগামী ২৮ আগষ্টের গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন সার্থক ও সাফল্যমন্ডিত হবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ