1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য! রায়পুরার চরাঞ্চলে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে টাঙ্গাইলে গীতা যজ্ঞানুষ্ঠানের প্রস্তুুতি মিটিং নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া! শিবপুরে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করল মোবাইল কোর্ট!

ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া!

  • প্রকাশকাল: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া!

​সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৫৯ নং ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটির প্রত্যাশিত শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মো. কামরুল হাসান।

​স্থানীয়দের একাংশের অভিযোগ, নবনিযুক্ত সভাপতি মো. কামরুল হাসানের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মামলা রয়েছে। এছাড়া এলাকার কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্দার আড়ালে থেকে তাকে এই দায়িত্বে এনেছেন বলেও অভিযোগ তুলেছেন তারা।

​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি পদে এমন নিয়োগের বিষয়টি শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগের সৃষ্টি করতে পারে। আমরা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”
​এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে নবনিযুক্ত সভাপতির ছবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে।

​এ বিষয়ে অভিযুক্ত মো. কামরুল হাসান সাংবাদিকদের জানান, অতীতে তিনি দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতি ও মামলার বিষয় সম্পর্কে তার স্পষ্ট জানা নেই। এলাকার সাধারণ মানুষ তাকে এই দায়িত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-নাহার বেগম বলেন, “বিষয়টি আমাদের পুরোপুরি জানা ছিল না। গ্রামবাসী উনাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। উনাদের রাজনৈতিক পদ-পদবি আছে কি না, সে বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।”

​বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ এ প্রসঙ্গে জানান, এ বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের শিক্ষার মান ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই প্রধান অগ্রাধিকার।

​বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্রুত এই বিষয়ের যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ