1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুকু পরীর মিঠাই যাত্রা

  • প্রকাশকাল: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুকু পরীর মিঠাই যাত্রা
সানজিদা আক্তার মুক্তা

আকাশ পানে উড়ছে ঘুড়ি
ঠকঠকিয়ে যাচ্ছে বুড়ি,
গাছে ঝুলে কলার ছড়ি
বুড়ি যাচ্ছে নাতির বাড়ি।

হাঁটছে বুড়ি তাড়াতাড়ি
গায়ের মাঝে সাদা শাড়ি,
সঙ্গে নিলো চিড়ে মুড়ি
আম কাঁঠালে ভরা ঝুড়ি।

বুড়ির সাথে যাচ্ছে নুড়ি
সাথে কিছু টাকা কড়ি,
নুড়ি পরে হাতে ঘড়ি
বুড়ির হাতে সোনার চুড়ি।

সঙ্গী হলো খুকু পরী
পরীর হাতে মিঠাই হাড়ি,
কুমির মামার ভেলায় চড়ি
মেঘনা নদী দিয়ে পাড়ি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ