1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ছাত্রনেতা শেখ আরিফুল ইসলামের পক্ষ থেকে বাগেরহাট বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাকিব আহমেদ ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটানোর অভিযোগ তারাব পৌর শ্রমিক দল নেতার বিরুদ্ধে নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বরাদ্দের দাবি এমপি বুলবুলের নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিকআনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশকাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দুই দিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১২জুলাই রবিবার ও গত ১১জুলাই শনিবার দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রেসক্লাবের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। দুই দিনব্যাপী আনন্দভ্রমণ উপলক্ষে সাংবাদিকরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, চায়ের বাগান, মনিপুরী-খাসিয়া পল্লী, উন্মুক্ত বন্যপ্রাণী, বধ্যভূমি ৭১ ও স্বাগতম চায়ের কন্যা সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শ্রীমঙ্গল শিল্পকলা একাডেমির শিল্পীদের ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সমন্বয় কালিঘাট চা বাগান এলাকায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আরটিভি ও মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ খাঁন মুন্না, তারাবো পৌর বিএনপি নেতা কে এম মাহমুদ হাসান সিয়াম, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, তারাবো পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেনিন খান, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, আলী হোসেন টিটু, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, হাফিজুল বারী, রাসেল মোল্লা,শরীফ ভুঁইয়া, এন বি আকাশ, এনামুল হক, সোহেল কবির, আবু কাউছার মিঠু, হাফেজ মোমেন, আবুল হাসনাত বাপ্পী, মনির হোসেন, মিজানুর রহমান, টিআই আরিফ, এসএম রনি, গোলাম মোস্তফা সাগরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শ্রীমঙ্গলের শিল্পী বাউল ফকির আব্দুল গণি, তাজুল ইসলাম, রুবি আক্তার, টুম্পা ইয়াসমিন, আলকাছ মিয়া, জয়নাল আবেদিন, সায়মন সংগীত পরিবেশন করেন।
পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবং শ্রীমঙ্গলের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য ও সংগীতানুষ্ঠান। আনন্দভ্রমণের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনব্যাপী বর্ণিল আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকরা আনন্দ ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ