1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক আলোচনা সভা  

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নুরে আলম শাহ, ষ্টাফ রিপোর্টার:

মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে  ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। তিনি বলেন, “মাদক ও বাল্যবিবাহ একটি জাতির অগ্রগতির প্রধান অন্তরায়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”

সভায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ্ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্বহা, খালেদা জিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার, জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন সহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের সামাজিক ও আইনি ক্ষতিকর দিক তুলে ধরে এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ