1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাস চলাচল বন্ধ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট: টাপেন্টাডল ও গাঁজাসহ ৪ জনের কারাদণ্ড পাঁচবিবিতে খালপাড়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও কাশপিয়া তাসরিন মাদকের স্বর্গরাজ্য ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: ধ্বংসের মুখে মুগদা-মানিকনগর নরসিংদীতে টানা বর্ষণে বিপর্যস্ত নরসিংদীবাসী, জলাবদ্ধতায় স্থবির জনজীবন ​বাউফলে পাষণ্ড ছেলের অত্যাচারে দিশেহারা বৃদ্ধ বাবা-মা, আতঙ্কে কাটছে দিন দিনাজপুর বীরগঞ্জে থানায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর ফলদ বাগানের শুভ উদ্বোধন তিন র‍্যাব সদস্যের ওপর হামলার মূল অভিযুক্ত ‘সফিক ডাকাত’ ঢাকায় গ্রেপ্তার ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ লাঘবে পাশে দাঁড়াল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি: শিপইয়ার্ড-রূপসা সড়কে সংস্কার কার্যক্রম শুরু আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

জনদুর্ভোগ লাঘবে পাশে দাঁড়াল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি: শিপইয়ার্ড-রূপসা সড়কে সংস্কার কার্যক্রম শুরু

  • প্রকাশকাল: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা নগরীর শিপইয়ার্ড–রূপসা স্ট্যান্ড সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় এটি সাধারণ মানুষের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ মরণফাঁদে পরিণত হয়েছিল। জনদুর্ভোগের এই চরম মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতি।

সড়কটির সংস্কার কাজ ত্বরান্বিত করতে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহাজান জমাদার-এর নির্দেশনায় সমিতির পক্ষ থেকে ২০ গাড়ি আধলা (ইটভাঙা পাথর) অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। জনহিতকর এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

খুলনা মহানগর বিএনপি গঠিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র তত্ত্বাবধানে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান আলম মনা। এছাড়া কার্যক্রমে নেতৃত্ব দেন ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র আহবায়ক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।

এ সময় মো. শফিকুল আলম তুহিন বলেন, “দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাদের দেওয়া সামগ্রী ব্যবহার করে আমরা দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ গর্তগুলো ভরাট করছি।”

সংস্কার কাজে যুক্ত নেতাকর্মীরা জানান, ইটভাটা মালিক সমিতির দেওয়া এই ইট ও আধলাগুলো ব্যবহার করে সড়কের বড় বড় গর্তগুলো ভরাট করা হচ্ছে, যা যানবাহন ও পথচারীদের চলাচলের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন তারা চরম ভোগান্তিতে ছিলেন। ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির এই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ও আর্থিক সহযোগিতা সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন আশার সঞ্চার করেছে। তারা দ্রুত সড়কটি সম্পূর্ণ মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ