1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তিন র‍্যাব সদস্যের ওপর হামলার মূল অভিযুক্ত ‘সফিক ডাকাত’ ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশকাল: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র‍্যাব সদস্যের ওপর সশস্ত্র হামলা এবং তাদের আটকে রেখে নির্যাতনের ঘটনায় জড়িত কুখ্যাত ‘সফিক ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে।

​গ্রেপ্তারকৃত সফিক ডাকাত নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

​ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১১ মে র‍্যাবের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নবীনগরের খাগাতুয়া এলাকায় যায়। এসময় সফিক ডাকাতের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা গোয়েন্দা সদস্যদের কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে বলেও অভিযোগ রয়েছে।

​ঘটনার পর থেকেই অভিযুক্ত সফিক ডাকাত আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছিল র‍্যাব। দীর্ঘ প্রচেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

​র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও তৎপরতা অব্যাহত রয়েছে। মূল অভিযুক্ত সফিককে গ্রেপ্তারের মাধ্যমে এই ন্যক্কারজনক ঘটনার তদন্তে বড় অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাকে থানায় হস্তান্তর এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, সফিকের গ্রেপ্তারের খবরে খাগাতুয়াসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরেই তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ