1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

গড়েয়ার কৃতি সন্তান প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলামের বর্ণাঢ্য অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নুরে আলম শাহ, ষ্টাফ রিপোর্টার:দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং প্রতিষ্ঠান উন্নয়নে অসামান্য অবদান রাখায় গড়েয়ার কৃতি সন্তান ও ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ১১৩ নং নয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলাম-কে অবসর উপলক্ষে আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) নয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শ্যামল কুমার সেনের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মেনেকা খাতুন,স্থানীয় বিএনপির নেতা মোঃ আজিজুল হক, সহকারী শিক্ষক হরিশংকর দেবনাথ,সহকারী শিক্ষক তোজাম্মেল হক লিপু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আল আমিন সহ অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলাম তার শিক্ষকতা পেশায় এই প্রতিষ্ঠানে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষা সেবায় আত্মনিয়োগ করেছেন। তারা আরো বলেন,তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে এসেছে গুণগত পরিবর্তন এবং শিক্ষার্থীদের সাফল্যের পথ সুগম হয়েছে। একজন আদর্শ শিক্ষক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সকলের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে থাকবেন।এ সময় অতিথিরা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।বিদায়ী প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষপর্বে প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের অবদানের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁকে বিদায় জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ