1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গড়েয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ খুরশীদ আলম সরকার মনোনীত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নুরে আলম শাহ,ষ্টাফ রিপোর্টার//ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গড়েয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মো. খুরশিদ আলম-কে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমালা, অর্ডিন্যান্স ও গভর্নিং বডি গঠন সংক্রান্ত নীতিমালার আলোকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। জারিকৃত আদেশ অনুযায়ী, মো. খুরশিদ আলম সরকারকে অবিলম্বে গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুসরণ করে প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন।নব মনোনীত সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত উৎকর্ষ সাধন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গভর্নিং বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি দ্রুতই দায়িত্বভার গ্রহণ করবেন।এদিকে এলাকার মেধাবী সন্তান মো. খুরশিদ আলম সরকার গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটির শিক্ষা, প্রশাসন ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে জানান এলাকাবাসী।অন্যদিকে মোঃ খুরশীদ আলম সরকার যে দায়িত্ব পেয়েছেন সেজন্য এলাকার মানুষ, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক বৃন্দ এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ